যিনি লতাকে নুরজাহানের অনুকরণ থেকে সরে আসতে সাহায্য করেছেন, মুকেশকে খুঁজে এনে প্লে-ব্যাক গানে প্রতিষ্ঠা করেছেন এবং সায়গলের প্রভাব থেকে তাঁকে সরিয়ে এনেছেন, তালাত মাহমুদকে প্লে-ব্যাক গানে স্বীকৃতি এনে দিয়েছেন, জোহরাবাইকে প্রথম ব্রেক দিয়েছেন, মীনাকুমারীকে প্লে-ব্যাক গান থেকে বিচ্ছিন্ন হতে দেননি, লতা-সন্ধ্যাকে দ্বৈত গান করিয়েছেন, বংশীবাদক পান্নালাল ঘোষকে সঙ্গীত পরিচালনায় এনেছেন, রোশনকে সঙ্গীত পরিচালনায় এনেছেন, গীতিকার শাহির লুধিয়ানভিকে সাফল্য এনে দিয়েছেন-
যাকে বলা হয় ‘কম্পোজার্স কম্পোজার’ -- সেই অনিল বিশ্বাস আমাদের বরিশালের সন্তান।
ছোটবেলা থেকে তবলা বাজাতেন, গান করতেন, থিয়েটার করতেন। স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে কয়েকবার জেল খেটেছেন। কাজী নজরুল ইসলামের সাথে মেগাফোন কোম্পানীতে যন্ত্রী হিসাবে কাজ করেছেন, বাণিজ্যিক থিয়েটারে অভিনয় করেছেন। প্লে-ব্যাকের স্বর্ণযুগে নিজে প্লে-ব্যাক গানের সুরকার হিসাবে সাফল্যের শীর্ষে থেকেও গানবর্জিত সিনেমাকে সাফল্য এনে দিয়েছেন।
সুর-শিল্পের টানে প্রথমে বরিশাল থেকে কোলকাতা, কোলকাতা থেকে বম্বে, এবং বোম্বেতে সাফল্যের শীর্ষে থাকা অবস্থায় নতুন যুগের সিনেমার হাওয়ায় পরিচালক-প্রযোজকদের সাথে কম্প্রোমাইজ না করতে পেরে দিল্লীতে গিয়ে আকাশবাণীর কম্পোজার হিসাবে সাধারণ জীবন বেছে নিয়েছেন। তাঁর সুরে লতার একটি অসাধারণ গান প্রথম কমেণ্টে ।
ফেসবুক থেকে নেওয়া, লেখক : রাখাল রাহা

কোন মন্তব্য নেই