জাসদের জন্মের প্রত্যয় ও প্রতিশ্রুতি প্রসঙ্গে

Share:
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (জাসদ)
১৯৭২ সালের ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠিত হয়। জাসদ প্রতিষ্ঠা হয়েছিলো সদ্য যুদ্ধবিজয়ী তরুণদের দ্বারা, যারা ষাটের দশকে বাঙালী জাতির জন্যে একটি রাষ্ট্র সৃষ্টির স্বপ্ন দেখেছিলেন এবং স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করেছিলেন (প্রস্তাবক শহীদ স্বপন কুমার চৌধুরী)।

শেখ মুজিবুর রহমানের হিমালয়সম জনপ্রিয়তার বিপরীতে তাঁর গণ-বিরোধী নীতিকে চ্যালেইঞ্জ করে প্রতিষ্ঠিত এই দলটি সমস্ত রাষ্ট্রীয় ও সরকারী প্রতিকূলতাকে মোকাবিলা করে যে-দ্রুততায় এক বছরের মধ্যে প্রধান বিরোধী দল হিসেবে ১৯৭৩ সালের নির্বাচনে আবির্ভূত হয়, তা শুধু বাংলাদেশে নয়, সম্ভবতঃ বিশ্বের ইতিহাসেই বিরল।

জাসদ ছিলো বাঙালী আত্মপরিচয়ে প্রত্যয়ী ও সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিশীল তারুণ প্রাণপ্রাচুর্যের একটি বিপ্লবী শক্তি, যা অত্যন্ত দুর্ভাগ্যবশতঃ ভুল কর্মসূচি ও ভুল নেতৃত্বের কারণে আজ শুধু বহুধা বিভক্ত ও প্রায় নিঃশেষিতই নয়, তার প্রত্যয় ও প্রতিশ্রুতিও আজ বিস্মৃত।

কিন্তু জাসদ-রাজনীতির যে সামাজিক আকাঙ্ক্ষা, তা আজও বাংলাদেশে তীব্রভাবে বর্তমান, যা হচ্ছে বাঙালী জাতীয় আত্মপরিচয়ের সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা, যা রুশ-বিপ্লব বা চীন-
লন্ডন প্রবাসী শিক্ষক ও গবেষক মাসুদ রানা
লেখক : মাসুদ রানা
বিপ্লবের নকল নয়, বরং যা হবে ১৯৭১ সালের বাঙালী-বিপ্লবের দীর্ঘজীবিতায় যৌক্তিক পরিণতিপ্রাপ্ত।
পরিতাপের বিষয় হচ্ছে, জাসদ-রাজনীতির জন্মকালীন আকাঙ্ক্ষা বাংলাদেশে আজও তীব্রভাবে অনুভূত হলেও, প্রথমে নেতৃত্বের হটকারিতা পরে সুবিধাবাদিতার কারণে 'জাসদ' নামটি আজ কালিমালিপ্ত হয়ে গিয়েছে। জাসদ আজ আর বিপ্লবী চেতনা ধারণ করে না। জাসদ আজ ফ্যাসিবাদী বাকশালের সহযোগী শক্তি।

আমার প্রত্যয়, সেই আদি-জাসদের সেই বাঙালী আত্মপরিচয়ের সমাজান্ত্রিক সমাজ বিনির্মাণের রাজনীতিকে নতুন নামে, নতুন আঙ্গিকে, নতুন নেতৃত্ব ও নতুন কর্মসূচির মাধ্যমে উপস্থাপন করতে হবে তার চূড়ান্ত বিজয়ের লক্ষে।

ফেসবুক থেকে, লেখক : মাসুদ রানা
লণ্ডন, ইংল্যাণ্ড

কোন মন্তব্য নেই