আওয়ামী লীগ-বিএনপি নেতাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক

Share:

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির প্রথম মহাসচিবের দায়িত্বও পালন করেন প্রফেসর ডা. বদরুদ্দোজা চৌধুরী।  

বি. চৌধুরীর ছেলে হলেন বিএনপি সরকারের সাবেক এমপি ও বর্তমানে বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। . 

বি. চৌধুরীর শ্যালিকা হলেন আওয়ামী লীগের সাবেক এমপি পান্না কায়সার।  

বি. চৌধুরী হলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের ভায়রা ভাই। শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের কাজিন হলেন ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব শাহরিয়ার কবির। 

সাবেক প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মেয়ের ভাসুর হলেন আওয়ামী লীগ সরকারের সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।  

আরেক সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের আপন ভাতিজা হলেন কৌতুক অভিনেতা টেলিসামাদ। আর টেলিসামাদের শ্বশুরের পরিবার হচ্ছে মুন্সীগঞ্জ আওয়ামী লীগের প্রাণকেন্দ্র। টেলিসামাদের স্ত্রীর বড় ভাই হলেন মো. মহিউদ্দিন। যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বডিগার্ড ও সাবেক এমপি। অন্যজন জেলা আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান। 

বিএনপি সরকারের সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির স্বল্পকালীন চেয়ারম্যান ছিলেন বিচারপতি আবদুস সাত্তার। তার সম্পর্কে ভাগনে হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। 

এছাড়া সাবেক প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত জিল্লুর রহমানের সঙ্গে দূরসম্পর্কীয় আত্মীয় হলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী মে. জেনারেল (অব.) মীর শওকত আলী বীরউত্তম। মীর শওকতের আপন ফুফাতো ভাই হলেন ভোলার চরফ্যাশন আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত জাফরউল্লাহ চৌধুরী।  

কোন মন্তব্য নেই